নোয়াখালীর চাটখিল থানা পুলিশের অভিযান: ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার

thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি ট্রিগার যুক্ত পাইপ গান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে।

thai foods

গত ১৯ এপ্রিল (শনিবার) চাটখিল থানাধীন ৯নং খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রাম হতে এটি উদ্ধার করা হয়।

এবিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ১৯ এপ্রিল ‘টিম চাটখিল’ গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানাধীন ৯ নং খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামস্থ হাফেজ আহামেদের তিন তলা বিল্ডিং এর উত্তর পাশে শিবপুর টু নয়নপুর গামী রাস্তার পূর্ব পাশে পুরাতন মন্দিরের ভিতর হতে ১টি দেশীয় তৈরি পাইপগান (যা লম্বা ২৩ ইঞ্চি, ৬ ইঞ্চি লম্বা হাতল বিশিষ্ট,২ ইঞ্চি বাকানো লম্বা ট্রিগার যুক্ত) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এব্যাপারে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত রয়েছে।

খখ/মো মি

আগেরাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়ালো ইসি
পরেভুটানে ২০ দিন টানা অবসরে নারী ফুটবলার সানজিদা আক্তার