১ জুন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র নির্বাচন

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের নিরপেক্ষ সাংবাদিকদের নির্ভরযোগ্য সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১লা জুন অনুষ্ঠিত হবে।

thai foods

এ সংক্রান্তে এক সভা সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র অনুষ্ঠিত সভায় সর্বসম্মতি ক্রমে ১৩ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

নির্বাচন সঠিক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য গঠিত নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

সিআরএফ’র কার্যকর নির্বাহী কমিটির সভায় অন্যান্যদের মধ্যে সার্বিক বিষয়ে আলোচনা করেন নির্বাহী কমিটির কর্মকর্তা আইয়ুব আলী , লোকমান চৌধুরী, জালাল উদ্দিন সাগর, সাইফুল্লাহ চৌধুরী, মনিরুল ইসলাম পারভেজ, কামাল পারভেজ ও জুবায়ের সিদ্দিকী।

এতে আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কামরুল হুদা, নির্বাচন কমিশনার মুজাহিদুল ইসলাম ও ভূপেন দাশ।

খখ/মো মি

আগে
পরেকাশ্মিরে সন্ত্রাসী হামলা: যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল