কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলম গ্রেপ্তার

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

thai foods

রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ২০১৮ সালে নৌকা প্রতীকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০২৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।

তিনি ২০০৫ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

খখ/মো মি

আগেইপিজেড থানার পুলিশের অভিযান: ১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার, চোর চক্রের ১ সদস্য গ্রেফতার
পরে“ভারতীয়দের রক্ত টগবগ করছে”-নরেন্দ্র মোদি