করোনা : দেশে সাড়ে ৩ হাজারের বেশি শনাক্তের দিন আরো ২৫ প্রাণহানি

করোনা আক্রান্ত দেশে শনাক্ত বাড়ছে ভাইরাস মহামারি
thai foods

খাসখবর জাতীয় : হুঁ হুঁ করেই বেড়ে চলেছে করোনার আক্রমণ। কোন বাধাই যেন এ মহামারীকে আটকাতে পারছেনা। দিন দিন বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। গেলো ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে আরও ২৫ জনের।

thai foods

এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৫৬৭ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনের।

বুধবার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ২৫ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৭৬৩ জন। এছাড়া একদিনে ১ হাজার ৯১৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৯শ ৯ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

খখ/প্রিন্স

আগেফেসবুক লাইভে ক্ষমা চেয়ে ছাদ থেকে লাফ দিয়ে প্রাণ দিল যুবক
পরেসেঞ্চুরির পর বল হাতেও বিধ্বংসী নাসির