সিএমপির হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ পরিদর্শককে চট্টগ্রাম রেঞ্জে বদলি

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার তিন কর্মকর্তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। বদলিদের মধ্যে সিএমপির হালিশহর থানার অফিসার ইনচার্জও (ওসি) রয়েছেন।

thai foods

সোমবার (১০ জুন) বাংলাদেশ পুলিশের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন— সিএমপির ইন্সপেক্টর (নিরস্ত্র) সনজয় কুমার সিনহা, কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীন এবং সঞ্জয় গুহ। তাদের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ইন্সপেক্টর (নিরস্ত্র) নজরুল ইসলামকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত: কোনো পুলিশ সদস্যের বাড়ি যে জেলায়, সেই জেলার মহানগর পুলিশে তাঁকে আর রাখা হবে না। কনস্টেবল থেকে অতিরিক্ত পুলিশ সুপার—এই ছয় স্তরের সদস্যদের ক্ষেত্রে এমন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।

এর অংশ হিসেবে গত ৯ জুন পুলিশ সদর দপ্তরের এক আদেশে সিএমপিতে কর্মরত ৯৯ জন পুলিশ কনস্টেবলকে (যাদের বাড়ি চট্টগ্রাম জেলায়) চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেন, মহানগর পুলিশের ক্ষেত্রে একই জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও যাঁরা রয়ে গেছেন, তাঁদের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই তাঁদের বিষয়ে সিদ্ধান্ত হবে।

খখ/মো মি

আগেবিয়ে নিয়ে মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন-তামিমা সুলতানা
পরেবাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা