শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে চট্টগ্রামে পিডিবির নারী প্রকৌশলী লাঞ্ছিত, ৪ শ্রমিককে বদলি

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম কার্যালয়ে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে নিলুফারিন আকতার নামের এক নারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ওই নারী প্রকৌশলীকে রক্ষা করতে গেলে এক সহকারী প্রকৌশলী মেহেদী হক’কে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ শ্রমিক নেতাদের বিরুদ্ধে।

thai foods

মঙ্গলবার (৯ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে অবস্থিত বিদ্যুৎ ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। তবে বুধবার এ ঘটনা জানাজানি হয়।

এ ঘটনায় চার শ্রমিককে চট্টগ্রাম থেকে বদলি করা হয়েছে। তারা হলেন, প্ল্যান্ট অপারেটর-সি মো. হাফিজুর রহমানকে পাবনায়, লাইনম্যান মো. নুরুন্নবীকে ভোলায়, ইলেকট্রিশিয়ান মো. শফিকুল ইসলামকে সিলেট এবং গাড়িচালক মো. আইয়ুবকে দিনাজপুরে বদলি করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আকতার বলেন, সম্প্রতি ‘কাজ নেই মজুরি নেই’ ভিত্তিতে একজন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু সিবিএর নেতারা এর প্রতিবাদ করেন।

তাঁদের মতামত না নিয়ে কেন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে—তা জানতে মঙ্গলবার দুপুরে তাঁর রুমে আসেন ২০-৩০ জন। অবসরপ্রাপ্ত শ্রমিক গাজী আইয়ুবের নেতৃত্বে সিবিএ নেতারা রুমে প্রবেশ করেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন। বারবার চেষ্টা করেও শান্ত করতে ব্যর্থ হন। একপর্যায়ে তাঁরা দুর্ব্যবহার করতে থাকেন।

তিনি বলেন, সহকারী প্রকৌশলী মেহেদী হক সিবিএ নেতাদের শান্ত করতে চাইলে উল্টো তাকে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। কক্ষের বাইরে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এবিষয়ে সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, লোক নিয়োগকে কেন্দ্র করে ম্যাডামের সঙ্গে একটু সমস্যা হয়েছে। তারা আওয়ামী লীগের লোক নিয়োগ দিয়েছেন। এর প্রতিবাদ করেছেন তারা। এখন তাদের চারজনকে বদলি করে দেওয়া হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রাম-কক্সবাজারের দূরত্ব কমবে ৩৫ কিলোমিটার
পরে“নির্বাচনের আগে ইসলামী ব্যাংক একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে”-স্বরাষ্ট্রমন্ত্রী