ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র শোক

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ উত্তরার মাইলেস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) নেতৃবৃন্দ।

thai foods

এক শোক বার্তায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম
(সিআরএফ)’র সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ সিআরএফ নেতৃবৃন্দ বলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ উত্তরার ঐতিহ্যবাহী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি উক্ত পরিবার সমূহকে সকল ধরনের পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য অনুরোধ জ্ঞাপন করছি।

খখ/মো মি

আগেচট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পার্কিং সেট থেকে মোটরসাইকেল চুরি: চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য মুসলিম মিয়া গ্রেপ্তার
পরে“উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় ১৯ জন মারা গেছে”-ফায়ার সার্ভিস