সিএমপির পতেঙ্গা মডেল থানার নতুন ওসি পারভেজ আলী

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক পারভেজ আলীকে।

thai foods

শনিবার (৩০ মে) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের নির্দেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পতেঙ্গা মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে, পারভেজ আলী সিএমপিতে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, পতেঙ্গা মডেল থানার বর্তমান ওসি মোস্তফা আহমেদকে সিএমপির সদর দপ্তরে ইন্সপেক্টর (অপারেশনস) পদে বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার কৃতি সন্তান পতেঙ্গা মডেল থানার নতুন ওসি পারভেজ আলী ইতিপূর্বে সিএমপি, পার্বত্য জেলা রাঙ্গামাটিসহ পুলিশ বিভাগের একাধিক ইউনিটে কর্মরত থেকে একজন দক্ষ পুলিশ অফিসার হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি সিএমপির পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) এবং বিগত ২০২১ ও ২০২২ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি থানা, কাউখালি থানাসহ আরও একাধিক থানার অফিসার ইনচার্জ হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

পতেঙ্গা মডেল থানার নতুন ওসি পারভেজ আলী পতেঙ্গা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব শ্রেণী  পেশার নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি 

আগেতৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর অতর্কিত হামলা, ডিম-জুতা নিক্ষেপ
পরেশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা