কন্যাসন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলি, বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান

thai foods

চাঁপা মোহন, খাসখবর বিনোদন ডেস্ক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেই সুখবর দিলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী শবনম বুবলী। কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে এ সুখবর ভাগাভাগি করেন তিনি। নবজাতকের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। একইসঙ্গে নবজাতক কন্যার নামও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

thai foods

শুক্রবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

পোস্টের সঙ্গে শেয়ার করা একটি কার্ডে নবজাতকের নাম ‘শারলিন খান’ বলে উল্লেখ করা হয়েছে। সেখানে শিশুটির জন্মতারিখ ১১ মে ২০২৬ এবং বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর কথাও লেখা রয়েছে।

ইংরেজি ভাষায় দেওয়া বার্তায় বুবলী জানান, পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছেন। একই সঙ্গে ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।

এর আগে, বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। বিশেষ করে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি আরও আলোচনায় আসে। গত ১ জুন তিনি বুবলীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর সন্তান জন্মের খবর নিয়ে আলোচনা শুরু হয়। তবে এতদিন বিষয়টি নিয়ে শাকিব খান বা বুবলীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে ছিলেন শবনম বুবলী। তার নতুন কোনো সিনেমা বা কাজের খবরও প্রকাশ পায়নি। এ অনুপস্থিতি নিয়েও অনেকে ধারণা করেছিলেন, তিনি সন্তান জন্মের কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন শবনম বুবলী। তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে। এবার দ্বিতীয় সন্তান জন্মের খবরের মধ্য দিয়ে আবারও আলোচনায় এলো ঢালিউডের এই তারকা দম্পতি।

এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দেন এই তারকা দম্পতিকে।

খখ/মো মি

আগে‘‘জিয়া জাদুঘর সংস্কার করে শহীদ রাষ্ট্রপতির স্মৃতি সংরক্ষণ করা হবে’’-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
পরেদুই দিনের সফরে ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান