ঢাবির শিক্ষক আইয়ুবকে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক: চ্যানেল আই-এর জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ একাধিক অনুষ্ঠানের উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত।

thai foods

শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলা মোটর এলাকায় একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠ উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।

তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি একজন শিক্ষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত।

বিয়ের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!’ তাঁর এ পোস্ট ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

দীপ্তি চৌধুরী জানান, এটি তাদের আকদ অনুষ্ঠান ছিল। পরবর্তীতে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

খখ/মো মি

আগেদুই দিনের সফরে ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পরেগান-কবিতার মেলবন্ধনে ছায়ানটে ‘নজরুল উৎসব’