সিএমপির ডিসি আমিরুলসহ পাঁচ শীর্ষ কর্মকর্তার রদবদল

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই অতিরিক্ত পুলিশ কমিশনার ও তিন উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।

thai foods

বৃহস্পতিবার (১৮ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত পৃথক দুই আদেশে এ পরিবর্তন আনা হয়।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা ওয়াহিদুল হক চৌধুরীকে ট্রাফিক বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে বহাল রাখা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়াকে ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক আরেক আদেশে সিএমপির উত্তর জোনের ডিসি আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও দুই উপ-পুলিশ কমিশনারের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

আদেশে বলা হয়, ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান প্রাংকে দক্ষিণ জোনের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপনকে উত্তর জোনের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপি কমিশনার জানান, সিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার ও তিন উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

খখ/মো মি

আগেপ্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে নামকরণ করা বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরে“সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল”-ইসহাক দার