সিএমপির সদরঘাট থানা পুলিশের অভিযান:গভীর রাতে সন্দেহজনক ঘোরাফেরার কারণে গ্রেপ্তার ২০

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির সদরঘাট থানা পুলিশ নিয়মিত  অভিযানের অংশ হিসাবে  বিভিন্ন এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও অবস্থানের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

thai foods

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নগরের সাহেবপাড়া, কদমতলী ও পুরাতন কাস্টম রেলি কলোনি এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হাবিবুর রহমান (৩২), আজগর আলী (৩৫), রাজু (২৬), জীবন (২৬), আব্দুস শহিদ (৪৫), রাকিবুল ইসলাম মানিক (২৪), সাজ্জাদ হোসেন ওরফে রাহি (২৬), জীবন (২৮), ইউসুফ (৩০), রাকিব (২০), হাসান (৩৪), রুবেল সাজি (২৯), অলি (২৭), ফাহিম ইসলাম (২৬), শাহজাহান হায়দার (২৭), ফাহিম (২৬), রাসেল (২৬), সাইফুল (২৪), মনির (২৯) ও ইব্রাহিম (২৫)।

পুলিশ জানায়, সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ এর নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত সদরঘাট থানাধীন শুভপুর, কদমতলী, লোহার গেইট এলাকা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ওই এলাকায় অবস্থানের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশ অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়।

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, রাতে বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটনের আশঙ্কা এড়াতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খখ/মো মি

আগে৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি
পরেচট্টগ্রামে ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমণি বাদ