খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাউজান পৌরসভার ছত্রপাড়া এলাকায় শাহ আব্দুল হক ফকিরের মাজারের সামনে ছত্রপাড়া-ডাবুয়া হিংগলা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল শনিবার রাতে রাউজান পৌরসভার ছত্রপাড়া এলাকায় শাহ আব্দুল হক ফকিরের মাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিম বাদশাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি


