পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা

Oplus_131072
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে তিনি এ ঘোষণা দেন।

thai foods

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। ওই বৈঠক শেষে পরদিন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

শ্রমিকদের পক্ষ থেকে তৈরি পোশাক খাতে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া কর্মীদের পুনরায় নিয়োগের দাবিতে আন্দোলন চলছে।

রবিবার রাজধানীর মিরপুর ও গাজীপুরে এসব দাবিতে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগের দিন শনিবারও মিরপুর, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কয়েকটি কারখানা ও মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। এ বিষয়ে সরকার এবং বিজিএমইএ ও বিকেএমইএ একমত হয়েছে। শ্রমিক প্রতিনিধিরাও বোর্ডের জন্য তাঁদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন। রোববারের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।

খখ/মো মি

আগেডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯
পরেশ্রমিক আন্দোলনে বন্ধ ৫২৯ কারখানা, কর্মস্থল ছেড়েছেন লাখো শ্রমিক