খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে চোরাই ৫টি ব্যাটারীসহ একটি অটোভ্যান উদ্ধার এবং একজন চোর গ্রেফতার করেছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা।
পুলিশ জানায়, গত ২১ নভেম্বর বেলা অনুমান সাড়ে ১২টার সময় পটিয়া থানাধীন পটিয়া পৌরসভার পটিয়া পোস্ট অফিস সংলগ্ন খাজা আজমীর নামক সেনিটারী দোকানের সামনে চট্টগ্রাম-কক্সবাজারগামী পাকা রাস্তার উপর বাদী মোঃ আব্দুর রহিম (৩৫)’র মালিকানাধীন ৫টি ব্যাটারীসহ একটি অটোভ্যান, (যার মূল্য অনুমান-১ লাখ ৭০ হাজার টাকা) চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পটিয়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা’র নেতৃত্বে এসআই ক্যলাহ্ চিং মারমা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শেষে সঙ্গীয় ফোর্স ও চন্দনাইশ থানা পুলিশসহ স্থানীয় লোকজনদের সহায়তায় চন্দনাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। ওই দিন সন্ধ্যা ৫টা ১০ মিনিটের সময় চন্দনাইশ থানাধীন পূর্ব হাছনদন্ডী এলাকা থেকে বাদীর চোরাই যাওয়া অটোভ্যানটি উদ্ধার করে। পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৬টার সময় চন্দনাইশ থানাধীন ছগির পাড়াস্থ আসামী মোহাম্মদ সাইফুর ইসলাম(৩২) (পিতা-মোঃ আবুল বশর, সাং-রশিদাবাদ, ০৩নং ওয়ার্ড, শোভনদন্ডী ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম)’র পরিচালনাধীন সাইফু ব্যাটারী হাউজ হতে বাদীর উক্ত অটোভ্যানের ৫টি ব্যাটারী উদ্ধার করে। ওই ঘটনায় জড়িত আসামী মোহাম্মদ সাইফুর ইসলামকে গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তার আসামি সাইফুর ইসলামকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতের সোর্পদ করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত পলাতক আসামী মোঃ ইসমাইল (২৫)কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
খখ/মো মি


