করোনায় মৃত্যু-শনাক্ত উঠানামা করছেঃ মৃত্যু ৩৮, শনাক্ত ১০২৮ জন

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ ওঠানামার দোলাচলে দুলছে দেশের করোনা পরিস্থিতি। গত কয়দিন ধরে করোনায় সংক্রমণ বাড়লে মৃত্যু কমে, আর সংক্রমণ কমলে বাড়ে মৃত্যু, – এভাবেই চলছে।

thai foods

ঈদের পর প্রায় প্রতিদিনই দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মারা গেছে। আর এই সময়ে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ২৮ জন

গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৩৪৮ জনের। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন শুক্রবার (২১ মে) দেশে করোনায় ২৬ জন মারা যান। আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৫০৪ জন এবং শনাক্তের হার ছিল ৮.২২। সে তুলনায় আজ করোনায় মৃত্যু বেড়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৫৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন। ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের দিনের সংগৃহীত নমুনাসহ আজ পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৩ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন, ২১ থেকে ৩১ বছরের মধ্যে ২ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ মারা গেছেন।

খখ/মো মি

আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬ জন
পরেচাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ায় পরামর্শ প্রধানমন্ত্রীর