লা লিগা জিতলো ‘আতলেতিকো মাদ্রিদ’

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤ রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগা জিতলো আতলেতিকো। শিরোপা নির্ধারণের কঠিন সমীকরণে রিয়াল মাদ্রিদের স্বপ্ন ভঙ্গ করে লা লিগার শিরোপা নিজেদের করে নিলো আতলেতিকো মাদ্রিদ।

thai foods

শনিবার(২২ মে) ভায়াদোলিদের ডেরা হোসে জোরিল্লা স্টেডিয়ামে পিছিয়ে থেকেও ভায়োদলিদকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে লা লিগা ঘরে তুললো দিয়েগো সিমিওনের দল।

অন্যদিকে, শেষ ম্যাচে ভিলারিয়ালকে ২–১ ব্যবধানে হারিয়েও শিরোপা অধরা থেকে গেল রিয়াল মাদ্রিদের কাছে।

চ্যাম্পিয়ন হতে গেলে শেষ ম্যাচে জিততেই হতো  আতলেতিকো মাদ্রিদকে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন হতে গেলে শুধু জিতলেই হতো না, আতলেতিকো মাদ্রিদের হারের অপেক্ষায় থাকতে হতো। শেষ পর্যন্ত দুই দলই জিতলো। যদিও দুই দলই প্রথমার্ধে পিছিয়ে ছিল। জিতলো আবার একই ব্যবধানে।

লা লিগায় ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। ৮৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় রিয়াল। ৭৯ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। বার্সেলোনা এদিন ১–০ ব্যবধানে হারিয়েছে এইবারকে। ৮১ মিনিটে জয়সূচক গোলটি করেন গ্রিজমান।

খখ/মো মি

আগেসুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘যশ'(ইয়েস); সতর্কতা জারি
পরে৫ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম