৫ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

thai foods

খাসখবর গণমাধ্যম ডেস্ক➤ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম ৫ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন। পাসপোর্ট জমা রেখে, পাঁচ হাজার টাকার বেলবন্ডের বিনিময়ে শর্তসাপেক্ষে জামিন পান তিনি। এরপর বিকেলে পরবর্তী প্রক্রিয়া শেষে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন সাংবাদিক রোজিনা ইসলাম।

thai foods

কারামুক্ত হয়ে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশ্যে রোজিনা ইসলাম বলেন, আমি অবশ্যই সাংবাদিকতা করব।

আজ রবিবার (২৩ মে) সকালে তার জামিন মঞ্জুর করা হয়। শর্ত ছিল,আদালতে পাসপোর্ট জমা দিতে হবে সাংবাদিক রোজিনা ইসলামকে।

বিকেল তিনটার দিকে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের কাছে জামিনের কাগজপত্র পৌছালে বিকেলে সোয়া চারটার দিকে কারাগার থেকে মুক্ত হন রোজিনা ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২০ মে) পৌনে ১টার দিকে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে তার জামিন শুনানি ‍হয়। ওইদিন জামিন না দিয়ে নথি পর্যালোচনা করে আদেশ দেওয়ার কথা জানান আদালত। শুনানিতে অংশ নেন আইনজীবী এহসানুল হক সমাজি ও প্রশান্ত কুমার কর্মকার।

গত সোমবার (১৭ মে) সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৮ মে) সকাল পৌনে ৮টার দিকে শাহবাগ থানা থেকে তাকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার পর তাকে আদালতে তোলা হয়। এদিন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।

অপরদিকে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকর্তার তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

খখ/মো মি

আগেলা লিগা জিতলো ‘আতলেতিকো মাদ্রিদ’
পরেকরোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তঃ মৃত্যু ২৮, শনাক্ত ১৩৫৪