অপরিষ্কার,অপরিচ্ছন্ন মাস্ক ব্যবহারেই বাড়ছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণ!

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ ভারতে করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতার মধ্যে দেখা দিয়েছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নামের আরেক সংক্রমণ ব্যাধি। ব্ল্যাক ফাঙ্গাস নামের এই ব্যাধির উৎস বা কারণ খুজতে গিয়ে চিকিৎসকরা কয়েকটি কারণ নির্ণয় করেছেন। তার মধ্যে অপরিষ্কার,অপরিচ্ছন্ন মাস্ক ব্যবহারেই ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণের অন্যতম একটি কারণ!

thai foods

ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক সংক্রমণের পেছনে অপরিচ্ছন্নতা একটি বড় কারণ বলে দাবি করেছেন এক ভারতীয় চিকিৎসক। তিনি বলেছেন, না ধুয়ে টানা দুই/তিন সপ্তাহ একই মাস্ক পরলে এই সংক্রমণ হতে পারে।

রবিবার (২৩ মে) এখবর দিয়েছে ভারতীয় একটি গণমাধ্যম। তবে অপরিচ্ছন্নতার পাশাপাশি স্টেরয়েড ব্যবহারকেও কালো ছত্রাক সংক্রমণের জন্য দায়ী করেছেন আরেক ভারতীয় চিকিৎসক।

প্রতিবেদনে বলা হয়, স্নায়ুবিদ্যা বিভাগের অধ্যাপক, চিকিৎসক পি শরৎ চন্দ্র গণমাধ্যমকে জানিয়েছেন, অপরিচ্ছন্নতা ছত্রাক জাতীয় সংক্রমণের পিছনে বড় কারণ। তাঁর কথায়, ‘অনেকেই ২-৩ সপ্তাহের বেশি সময় না ধুয়ে একই মাস্ক ব্যবহার করে যান। তার থেকেও ছড়াতে পারে এই সংক্রমণ।’ এই সংক্রমণ এড়াতে নিয়মিত মাস্ক পরিবর্তন বা সেটিকে সাবান দিয়ে ভাল করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। যদিও তার এসব কথার পিছনে এখনও যথেষ্ট পরিমাণে প্রমাণ নেই।

তবে এক নামকরা বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুরেশ সিংহ নারুকা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই ছত্রাকের সংক্রমণের পিছনে অস্বাস্থ্যকর পরিবেশের বড় ভূমিকা থাকতেই পারে। তার কথায়, ‘এক মাস্ক পরা তো বটেই, তার পাশাপাশি হাওয়া চলাচল করে না এমন ঘরে বসবাসও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পিছনে বড় কারণ হতে পারে।’ তবে এর পাশাপাশি অনিয়ন্ত্রিত স্টেরয়েডের ব্যবহারকেও তিনি অনেকাংশে দায়ী করেছেন। তার মতে, ‘কোভিড সংক্রমণ নিয়ে সন্দেহ হলেই অনেকে নিজে নিজে স্টেরয়েড নিতে শুরু করেন। চিকিৎসকদের পরামর্শ নেন না। স্টেরয়েডের মাত্রাতিরিক্ত ব্যবহারও এই সংক্রমণের পিছনে কারণ হতে পারে।’

খখ/মো মি

আগেবিধিনিষেধ শেষ হলে জুন মাসেই খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান
পরে২৯ মে শুরু হচ্ছে বিমানের সৌদিগামী ফ্লাইট চলাচল