২৯ মে শুরু হচ্ছে বিমানের সৌদিগামী ফ্লাইট চলাচল

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ আগামী ২৯ মে থেকে শুরু হচ্ছে বিমানের সৌদিগামী ফ্লাইট। এদিন(২৯ মে) থেকে সৌদি আরব গমনের উদ্দেশ্য ফ্লাইট চলাচল শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

thai foods

কোয়ারেন্টিন প‍্যাকেজ সুবিধা নিশ্চিতকরণ সাপেক্ষে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান। রবিবার (২৩ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।

সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প‍্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন‍্য বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করতে হবে। ভিসার মেয়াদের ওপরে অগ্রাধিকারভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে। তবে কোয়ারেন্টিন প‍্যাকেজের খরচ নিয়ে কোনো তথ্য জানায়নি বিমান।

হোটেলে কোয়ারেন্টিনসহ সৌদি সরকারের বিভিন্ন শর্তারোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবগামী সব ফ্লাইট গত ২০ মে থেকে স্থগিত রেখেছে। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্ত আরোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্ত নেয়।

খখ/মো মি

আগেঅপরিষ্কার,অপরিচ্ছন্ন মাস্ক ব্যবহারেই বাড়ছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণ!
পরেবিশ্বের শীর্ষে ধনী দেশ লুক্সেমবার্গ; ১৪০তম স্থানে বাংলাদেশ