খাসখবর ভিন্ন খবর ডেস্ক➤ গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন বিশ্বের ধনী দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এই ম্যাগাজিনের তালিকায় ২০২১ সালে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে শীর্ষে(১ম স্থান) অবস্থান করছে ইউরোপ মহাদেশের একটি ক্ষুদ্রায়তন দেশ লুক্সেমবার্গ।
ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। তাদের মাথাপিছু আয় গিয়ে দাড়িয়েছে ৯৭ হাজার ৫৭ ডলারে। তৃতীয় অবস্থানে আয়ারল্যান্ড। দেশটির মাথাপিছু আয় ৯৪ হাজার ৩৯২ ডলার।
চতুর্থ অবস্থানে উন্নীত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এছাড়া আগের তালিকার মতোই মধ্যপ্রাচ্যের শীর্ষ ধনীদেশ হিসেবে কাতার তার অবস্থান ধরে রেখেছে। চলতি বছর দেশটির জনগণের মাথাপিছু আয় গিয়ে দাড়িয়েছে ৯৩ হাজার ৫০৮ ডলারে।
ফাইন্যান্স ম্যাগাজিন যেই তালিকা বানিয়েছে তাতে বাংলাদেশ বিশ্বের ১৪০তম ধনী দেশ। ভারত ১২৮তম ও পাকিস্তান ১৪৪তম ধনী রাষ্ট্র।
বিশ্বের শীর্ষ ধনী দেশ লুক্সেমবার্গ
ইউরোপ মহাদেশের একটি ক্ষুদ্রায়তন রাষ্ট্র। দেশটির রাজধানীর নামও লুক্সেমবার্গ। এ দেশটি বেনেলুক্স এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। এটি শেনঝেন চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ। ফলে শেনঝেন ভিসা নিয়ে এদেশে প্রবেশ করা যায়। বিশ্বের এশীর্ষ ধনী দেশ লুক্সেমবার্গএর জনসংখ্যা সাড়ে চার লাখেরও কম।
খখ/মো মি


