‘জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে সরালে কাজে অসুবিধা হবে’-সিইসি

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক➤ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা মনে করেন, নির্বাচন কমিশন (ইসি) থেকে জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরালে কাজে অসুবিধা হবে।

thai foods

এর কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি ভোটার তালিকা তৈরি করে। ভোটারের বয়সটা নির্ধারণ করে। বহুদিন থেকেই এটি ইসি করে আসছে। এখন ইসি ভোটার তালিকা করবে আর এনআইডি থাকবে অন্যদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ) হাতে। এতে ওই মন্ত্রণালয়ের সঙ্গে ‘সাবঅর্ডিনেশন’ বা ‘সুপারিয়রিটি’ এসে যায়। যেটা সংবিধান গ্রহণ করে না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন (অন্য মন্ত্রণালয় থেকে) আলাদা থাকবে। অন্য কোনো মন্ত্রণালয়ের সঙ্গে এ রকম দাপ্তরিক যোগাযোগ থাকবে না।

রবিবার(৩০ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সিইসি এসব কথা বলেন।

এর আগে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সিইসির সঙ্গে বিষয়টি নিয়ে সাক্ষাত করেন। তারা এনআইডি সেবা ইসিতে রাখার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।

সিইসি কে এম নূরুল হুদা বলেন, এনআইডি সেবা ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেয়ার বিষয়ে ইসির সঙ্গে কোনো আলোচনা হয়নি। সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পেয়েছি। সরকারের এই বিষয়টি আমাদের জানা ছিল না। বিষয়টি নিয়ে কমিশন বা কমিশন সচিবালয়ের সচিবের সঙ্গে আগে কখনো আলোচনা করা হয়নি। এ বিষয়ে আমাদের থেকে কোন পরামর্শ নেয়া হয়নি। চিঠি দিলেই এটি হয়ে যাবে তা সম্ভব নয়। এর সাথে অবকাঠামো, জনবলসহ অনেক কিছুই জড়িত রয়েছে।

সিইসি বলেন, চিঠি পাওয়ার পর কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করেছে। এনআইডি অনুবিভাগের মহাপরিচালককে দায়িত্ব দেয়া হয়েছে, একটি প্রতিবেদন তৈরি করার জন্য। ইসির কী কী যুক্তি আছে সেগুলো তাতে তুলে ধরা হবে। প্রতিবেদনটি ইসি সচিব মন্ত্রিপরিষদ সচিবকে দেবেন।

সিইসি বলেন, স্থানান্তরের বিষয়টি এখন পর্যন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে, আলোচনার পর্যায়ে আছে। চিঠি দিলেই সাথে সাথে স্থানান্তর করা যায় না। এটি জটিল কাজ।

সিইসি আরও বলেন, তবে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি তুলনা করলে হবে না। ইসির কাছে এটি থাকলে কোনো অসুবিধা নেই। ইসি সেবা দিতে পারছে। তারপরও সরকারের কী চিন্তা ভাবনা আছে তা ইসি সচিব মন্ত্রিপরিষদ পর্যায়ে বা অন্যান্য পর্যায়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করবেন।

ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র আলাদা হলে তা সাংঘর্ষিক হবে কী না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোটার তালিকা তৈরি করি আমরা। আর এনআইডি থাকবে অন্য বিভাগ বা মন্ত্রণালয়ের হাতে। এতে নির্বাচন কমিশন সরকারের অন্য কোন দপ্তরের অধীনস্থ প্রতিষ্ঠান পর্যায়ে চলে যায়। এটা সংবিধান গ্রহণ করেনা। কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন আলাদা থাকবে অন্য কোন দপ্তরের অধীনে তারা থাকবে না।

গত ১৭ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া চিঠিতে প্রয়োজনীয় আইন সংশোধন করে এনআইডি সেবা সুরক্ষা সেবা বিভাগে স্থানান্তরের বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়।

খখ/মো মি

আগেরোহিঙ্গাদের টাকাও মেরে খেয়েছে হেফাজত নেতারা’-ডিবি
পরেগোপনে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন!