দেশে মোট করোনা রোগী ৮ লাখ ৫৪০ জনঃ আজও মৃত্যু ৩৬, শনাক্ত ১৭১০

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। মোট করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৫৪০ জন। আজও উর্ধ্বমুখী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  মৃত্যু ও শনাক্তের হার।

thai foods

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১০ জন।

সোমবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন। নতুন করে মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬১৯ জন। দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৫৪০ জন।

এর আগে রবিবার (৩০ মে) দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ

গত একদিনে ১৮ হাজার ৮৬২ জনের নমুন সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন। এছাড়া চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৮, খুলনায় ৬ ও সিলেটে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১১ জন নারী। এর মধ্যে ২ জন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬২৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৩৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৩৫ হাজার ৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৯৪ জন।

এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনা শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেগোপনে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন!
পরে‘চীনের টিকা পাবেন বিশ্ববিদ্যালয়-মেডিকেল শিক্ষার্থীরা’-স্বাস্থ্য মন্ত্রী