দিনাজপুরে ৪ হাত ৪ পা নিয়ে শিশুর জন্মঃ নবজাতকের ভেতরে আরেক শিশু!

thai foods

খাসখবর ভিন্ন খবর ডেস্ক➤ দিনাজপুরে চার হাত ও চার পা বিশিষ্ট এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। শুক্রবার (৪ জুন) ভোর ৫টায় দিনাজপুরের খানসামা রোডের বীরগঞ্জ ক্লিনিকে স্বাভাবিকভাবেই শিশুটি জন্ম নেয়। ওই শিশুর শরীরে আরো একটি শিশু আছে এবং সেটিও ভালো আছে।

thai foods

শিশুটির মা রুনা লায়লা। তিনি কাহারোল উপজেলার মকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিনমজুর মো. গোলাম রব্বানীর স্ত্রী।

বীরগঞ্জ ক্লিনিকের পরিচালক বেলাল হোসেন জানান, শিশুটিকে প্রাথমিকভাবে শিশু বিশেষজ্ঞ ডা. মনীন্দ্র নাথ রায়ের কাছে চিকিৎসার জন্য নিয়ে গেলে তিনি উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
পরে শিশুটিকে জরুরিভাবে উন্নতমানের চিকিৎসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে চার হাত চার পা ওয়ালা তিনদিনের এক শিশুটি। চিকিৎসকরা জানান, ওই শিশুর শরীরে আরো একটি শিশু আছে এবং সেটিও ভালো আছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক মহিদুল হাসান মারুফ জানান, দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের বাবলা মিয়ার স্ত্রী রুনা লায়লা বেগম গত বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের কাহারোলের একটি ক্লিনিকে বাচ্চাটি প্রসব করেন। বাচ্চাটি চার পা এবং চার হাত বিশিষ্ট। দিনাজপুর থেকে শুক্রবার রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সার্জারি ওয়ার্ডে নেওয়া হয়েছে।

শিশু ওয়ার্ডের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে আরো একটি শিশু আছে। যার শুধু হাত পা দেখা যাচ্ছে। ওই শিশুটিও ভালো আছে। পরীক্ষা-নিরীক্ষা করার পর যদি সম্ভব হয় এখানেই অপারেশন করা হবে। তা না হলে তাকে ঢাকায় পাঠানো হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা. নুরুন নব্বী লাইজু এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, শিশুটির মা প্যারাসাইটিক টুইন রোগে আক্রান্তের কারণে শিশুটির শরীরের গঠন এমন হয়েছে। শিশুটির শরীরে আরো একটি শিশু আছে। যার শুধু হাত পা দেখা যাচ্ছে। ওই শিশুটিও ভালো আছে।

রব্বানী-লায়লা দম্পতির এটি দ্বিতীয় সন্তান। তাদের প্রথম সন্তান একটি মেয়ে। তার বয়স ছয় বছর।

খখ/মো মি

আগে১৩ জুনের মধ্যে ছয় লাখ টিকা দিতে চায় চীন
পরে‘টিকার বিষয়ে কোনও চুক্তি হয়নি’-চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান