খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় একদিনে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। প্রায় প্রতিদিনই বাড়া-কমার মধ্যেই রয়েছে মৃত্যু ও শনাক্তের হার।দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৮৩৯ জনে। একই সময়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৭৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১০ হাজার ৯৯০ জনে।
রবিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গতকাল শনিবার (৫ জুন) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন। ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬১৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৩ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন। এছাড়া চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশাল ১, সিলেটে ৩, রংপুর ৫ ও ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩১টি, জিন এক্সপার্ট ৪৪টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৩৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫২৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬১৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৪৯ হাজার ৮৭৩টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৭৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৩ জন নারী। এদের মধ্যে বাসায় ১ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৯, ৪১ থেকে ৫০ বছরের ২, ৩১ থেকে ৪০ বছরের ৩, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৮৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৬৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৩৯ হাজার ৫১৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন এক লাখ ১৮ হাজার ৫৭১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৯৪৩ জন।
খখ/মো মি


