‘পদ্মা সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯৩ দশমিক ৫০ ভাগ’-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি হয়েছে শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ।

thai foods

রবিবার (৬ জুন) দুপুরে বনানীস্থ সেতুভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি গণমাধ্যমকে এ সব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ, নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ দশমিক ৫০ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ। মূল সেতুর ২৯১৭টি রোড ওয়ে স্ল্যাবের মধ্যে ২৬২৭টি এবং ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২৮৪৭টি রেলওয়ে স্ল্যাব স্থাপন করা হয়েছে।’

তিনি আরো জানান, কর্ণফুলী নদীর তলদেশে দুটি টিউব বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ২ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টানেল টিউবেররিং প্রতিস্থাপনসহ ৮১৫ মিটার রোড স্ল্যাব ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ২৪৫০ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় টানেল টিউবের ১৬১০ মিটারের বোরিং কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৯ ভাগ।

সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা।

খখ/মো মি

আগেমুক্তিযোদ্ধা খেতাব বাতিল হলো বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত চার খুনির
পরে‘ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে মামুনুল হকের বিরুদ্ধে’-এসপি নারায়ণগঞ্জ