দেশে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতিরঃ মৃত্যু ৬৩, শনাক্ত ৩৮৪০

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতির। করোনায় আজ ৪৫ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৩৪৫ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৪০ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪১ হাজার ৮৭ জনে।

thai foods

৪৫ দিনের মধ্যে করোনায় এটি সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৩ মে দেশে ৬৫ জন মারা গিয়েছিল।

বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৭১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন। এই সময়ে ২৫ হাজার ৭৭১ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৮৭১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩২টি, জিন এক্সপার্ট ৪৪টি, র‍্যাপিড অ্যান্টিজেন ৩৩৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৫ হাজার ৭৭১ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮৭১ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬২ লাখ ৬৭ হাজার ৬৫৭ টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৩২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ১৩, খুলনায় ২০ জন, বরিশালে তিনজন, সিলেটে দুইজন, রংপুরে দুইজন ও ময়মনসিংহে দুইজন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৫ জন পুরুষ এবং ১৮ জন নারী। এদের মধ্যে বাসায় ৮ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১-২০ মধ্যে দুইজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ৭৯৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৫২ হাজার ৯৫৫ জন।

আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৬২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৮ হাজার ১৯৩ জন।

খখ/মো মি

আগে‘বিএনপিই এদেশে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায়’-ওবায়দুল কাদের
পরে১৯ জুন থেকে শুরু হচ্ছে আবার টিকাদান কার্যক্রম