চট্টগ্রামে কর্ণফুলী ও পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৫ জন, আহত ২৫ জন

thai foods

নিজস্ব প্রতিবেদকঃ মহানগর ডেস্ক➤ চট্টগ্রামের কর্ণফুলী ও পতেঙ্গা এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৫ জন, আহত হয়েছেন ২৫ জন। আজ শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টায় পতেঙ্গায়, বিকেল ৩টায় কর্ণফুলী এলাকায় ঘটনা দুটি সংঘটিত হয়।

thai foods

জানাগেছে, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকাস্থ একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে বিআরটিসির বাস-মিনিবাস-সিএনজি ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ২৫ জন।
এঘটনায় নিহতরা হলেন-পটিয়ার দক্ষিণ মালিয়ারা গ্রামের নুরুল আমিনের ছেলে নুরুল আবসার (৪৮) ও অজ্ঞাতনামা ১৮ বছর বয়সী এক তরুণ।

এঘটনায় আহত নারী, পুরুষ, শিশুসহ অন্তত ১৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে। এরমধ্যে গুরুতর আশঙ্কাজনক রয়েছেন ৮ জন।

ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে- রুবেল (৩২), সুমন দে (২৮), সুমন চৌধুরী (৩০), রিটন দেব (৪৫), রহমত আলী (৪৫), পিল্টু দাশ (৩০), কবির বিশ্বাস (৫০), বেলাল উদ্দিন (৩৭), মুজিবুল্লাহ (৫৫), ইরফান (২৩), রিজিয়া বেগম (৩৫), সোহাগ মিয়া (৩২), ডেইজি সর্দার (৩৫),এবং অজ্ঞাতনামা ৩২ ও ২৫ বছর বয়সী ২ জন পুরুষকে। এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে মো. ইদ্রিসকে (৫০)।
সিএমপির কর্ণফুলী থানাধীন শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো,কামাল হোসেন ‘খাসখবর ডট নিউজ’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামগামী বিআরটিসি বাসের সামনে রঙ সাইড থেকে আসা সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গেলে দ্রুতগতির বাসটি উল্টোপথে চলে আসে। একই সময় চট্টগ্রাম থেকে আসা পটিয়াগামী একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হয় বিআরটিসি বাসটির। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

চট্রগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরউদ্দিন জানান, দুর্ঘটনায় হাসপাতালে ২৫ জনের মতো ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৭/৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে দুপুর ১২টায় দিকে
নগরীর ইপিজেড থানাধীন পতেঙ্গা স্টিলমিল বাজারস্থ খালপাড়ে বাসের চাপায় রিকশারোহী নারী ও শিশুসহ একজন পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মীম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪)।

শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ বাসচালককে আটক করেছে।

ইপিজেড থানার ওসি (তদন্ত) মো, রিয়াজ উদ্দিন চৌধুরী ‘খাসখবর ডট নিউজ’কে জানান, স্টিলমিল বাজার সংলগ্ন খালপাড় থেকে বাসটি ইপিজেডের দিকে আসার সময় একটি যাত্রীবাহী রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মীম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪) মারা যান। ঘটনাস্থল থেকে বাস ও চালককে আটক করা হয়েছে।

খাসখবর/মো মি

আগেকরোনায় মৃত্যু কমলোও বেড়েছে শনাক্তঃ মৃত্যু ৫৪, শনাক্ত ৩৮৮৩
পরে‘দাম্পত্য কলহে অতিষ্ঠ হয়ে ত্ব-হা আদনান স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছিলেন’- ডিবি পুলিশ