করোনায় মোট মৃত্যু ১৪ হাজার ছাড়িয়েছেঃ আজ মৃত্যু ৭৭, শনাক্ত ৪৩৩৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনাভাইরাসে মৃত্যু ১৪ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। মৃত ৭৭ জনের মধ্যে পুরুষ ৪৮ জন ও ২৯ জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৫৩ জনে। গতকাল শুক্রবার দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১০৮ জনের মৃত্যু হয়েছিলো।

thai foods

শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেখানে বলা হয়েছে, একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৮৩ হাজার ৮৩৮ জনে।

ব, ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৪৪ নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ২৬২টি নমুনা। যেখানে শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬টি, জিন এক্সপার্ট ৪৬টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৮২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৮৪৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ২৬২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ লাখ ৮২ হাজার ৩৮১টি।

একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৮৫৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ষাটোর্ধ ৩৮ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৮ জন ও মহিলা ২৯ জন। যাদের মধ্যে বাসায় ৪ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ৭৭ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ২০ জন, খুলনায় ১৯, ঢাকায় ১৭, রাজশাহীতে ৯, সিলেট ও রংপুরে ৪ জন করে, ময়মনসিংহে ৩ জন ও বরিশালে ১ জন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ৮৯০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৬০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৭০ হাজার ১৫৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯৯৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৯ হাজার ১৫৮ জন।

খখ/মো মি

আগেএবারও চালু থাকবে ‘মুভমেন্ট পাস’
পরে‘বিশ্ব ব্যর্থ হচ্ছে, বিশ্ব সম্প্রদায় হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি’-হু প্রধান