লকডাউনে ব্যাংক লেনদেন আগের নিয়মে, বৃহস্পতিবার থেকে নতুন নিয়ম

thai foods

খাসখবর অর্থনীতি ডেস্ক➤ করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত তিন দিনের লকডাউনেও সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। সীমিত পরিসরে তিন দিনের লকডাউনেও ব্যাংকিং কার্যক্রম চলবে আগের নিয়মে। সর্বাত্মক কঠোর লকডাউন জারি হলে ১ জুলাই থেকে নতুন নিয়মে হবে ব্যাংক লেনদেন।

thai foods

রবিবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘৩০ জুন পর্যন্ত আগের নিয়মেই চলবে ব্যাংকিং কার্যক্রম। ১ জুলাই থেকে নতুন নিয়মে ব্যাংকের লেনদেন হবে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করবে।’

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল (২৮ জুন) সোমবার থেকে ফের লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। প্রথম তিনদিন কিছুটা শিথিলতা থাকলেও ১ জুলাই থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন শুরু হবে। সর্বাত্মক এ লকডাউনেও শিল্প কল-কারখানা খোলা থাকবে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবা খোলা রাখা হবে।

এর আগে রবিববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করে ২৮ জুন সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হলো।

খখ/মো মি

আগেআজ ২৮ জুন থেকে ১ জুলাই ‘সীমিত পরিসরে’ লকডাউন
পরেবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হলেন নায়ক আলমগীর