আজ ২৮ জুন থেকে ১ জুলাই ‘সীমিত পরিসরে’ লকডাউন

এই সময়ে বন্ধ থাকবে সব গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস চলবে প্রয়োজনীয় সংখ্যক জনবল দিয়ে
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ আজ ২৮ জুন (সোমবার) সকাল ৬টা থেকে ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টা পর্যন্ত ‘সীমিত পরিসরে’ লকডাউন (বিধি-নিষেধ) ঘোষণা করেছে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে ‘সীমিত পরিসরে’ লকডাউন ঘোষণা করা হয়।

thai foods

রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘সীমিত পরিসরে’লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই সময়ে সব গণপরিবহন বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিস চলবে প্রয়োজনীয় সংখ্যক জনবল দিয়ে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

বিধিনিষেধ:
(১) সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

(২) সব শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

(৩) খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (শুধুমাত্র অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

(৪) সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।

(৫) জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব সিনিয়র সচিব/সচিবেদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

করোনার ঊর্ধ্বগতি রোধে এই তিনদিন সীমিত পরিসরে লকডাউন শেষে ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’ বাস্তবায়ন করা হবে বলে আগেই জানিয়েছে সরকার। জাতীয় সংসদে চলতি অর্থবছরের বাজেট পাস এবং আর্থিক বছর শেষে জুন ক্লোজিংয়ের জন্য ২৮ জুন থেকে তিনদিন সীমিত পরিসরে লকডাউন চলবে।

রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, সামনে যে লকডাউন (১ জুলাই থেকে সাত দিন) সেখানে পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে যাতে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয় এবং ঊর্ধ্বমুখী সংক্রমণটা রোধ হয় এবং মৃত্যুর সংখ্যা যাতে অনেক কমিয়ে আনতে পারি।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সেনাবাহিনী নামানোর বিষয়টি আগেই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

খখ/মো মি

আগে‘চরম দুঃসময় চলছে এখন বিএনপির রাজনীতিতে’-ওবায়দুল কাদের
পরেলকডাউনে ব্যাংক লেনদেন আগের নিয়মে, বৃহস্পতিবার থেকে নতুন নিয়ম