খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় চট্টগ্রামে এ যাবতকালের ১দিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো ১দিনে করোনা শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সারা দেশের মতো চট্টগ্রামেও করোনা এগিয়ে চলেছে ভয়ঙ্কর রূপ নিয়ে। গতকালের ৯ মৃত্যুর পর চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মারা গেলেন আরও ১০ জন।
বুধবার (১৪ জুলাই) সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০০৩ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হলেও চট্টগ্রামে মোট করোনারোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৮৭ জনে। শনাক্তের দিক থেকে গত ২৪ ঘন্টায় পাওয়া ১০০৩ জন করোনারোগী একদিনের আগের সব রেকর্ডই ভেঙে দিয়েছে। সংক্রমণের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ। আর এই একই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের।যার ৪ জন চট্টগ্রাম নগরীতে, আর বাকি ৬ জনই উপজেলায়। মোট নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৮৬৯ নমুনা পরীক্ষায় ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৫২ জন বন্দর নগরীতে এবং ৩৫১ জন চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায়।
চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৮০০ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৬৭ হাজার ৭৮৭টি করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডি ল্যাবে ৭৫৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৯১ জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ৪০৭ নমুনা। এতে করোনা শনাক্ত হয় ১৩৭ জনের।
এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০৫ নমুনা পরীক্ষায় ৭৮ জন, অ্যান্টিজেন টেস্টে ৭১৩ নমুনা পরীক্ষায় ২৩৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯২ নমুনা পরীক্ষায় ৬৮ জন, শেভরনে ২২৪ নমুনা পরীক্ষায় ৭৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৪ নমুনা পরীক্ষায় ৩৬ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৩১ নমুনা পরীক্ষায় ২৪ জন, মেডিকেল সেন্টারে ২২ নমুনা পরীক্ষায় ১৪ জনের এবং এপিক হেলথ কেয়ারে ১০৩ নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ছয়টি নমুনা পরীক্ষায় কারো করোনা মেলেনি।
সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে হাটহাজারীতে ৭৫ জন, সীতাকুণ্ডে ৪৫ জন, আনোয়ারায় ৩৪ জন, বোয়ালখালীতে ৩২ জন, মিরসরাইয়ে ২৮ জন, ফটিকছড়িতে ২৭ জন, রাউজানে ২২ জন, চন্দনাইশে ১৯ জন, পটিয়ার ১৭ জন, সাতকানিয়ায় ১৬ জন, বাঁশখালীতে ১২ জন, রাঙ্গুনিয়ায় ১০ জন, লোহাগাড়ায় ৮ জন এবং সন্দ্বীপে ৬ জন।
খখ/মো মি


