করোনায় ২৪ ঘণ্টায় ২১০ জনের মৃত্যু, শনাক্ত ১২৩৮৩

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় টানা চারদিন দুই শতাধিক মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও ১২৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে।

thai foods

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ৫২ জনে। এর আগে, ১১ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে টানা চারদিন দুই শতাধিক মৃত্যু হয়েছে দেশে।

বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৮১০ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয় ৪২ হাজার ৪৯০ জন। যেখানে শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ৯২ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬২৭ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০ টি, জিন এক্সপার্ট ৫০টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৪৪৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৪ হাজার ৮১০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭০ লাখ ৯৯ হাজার ৪৯০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২১০ জনের মধ্যে ষাটোর্ধ ১০৭ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩১ জন ও মহিলা ৭৯ জন। যাদের মধ্যে বাসায় ১৩ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে আটজন মারা গেছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেকরোনায় চট্টগ্রামে ১দিনে সর্বোচ্চ শনাক্ত ১০০৩ জন, মৃত্যু ১০
পরেকরোনা ভ্যাকসিন নিতে নিবন্ধিত হয়েছেন ৯৮ লাখ মানুষ