করোনায় ১দিনে মৃত্যু ১৬৬ জন, শনাক্ত ৬৩৬৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ একদিনে দেশে করোনায় মৃত্যু কমেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৬৬ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ হাজার ৮৫১ জনে। এর আগে গত ১৯ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল। গতকাল বৃহস্পতিবার দেশে ১৮৭ জনের মৃত্যু হয়েছিল।

thai foods

শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৩৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় হাজার ছয় জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন নয় লাখ ৭৮ হাজার ৬১৬ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩৯ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০ টি, জিন এক্সপার্ট ৫২টি, র্যাপিড অ্যান্টিজেন ৪৫৭ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৭০৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৪৯৩ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ লাখ ৯৬ হাজার ৮৬৭টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের নমুনাসহ এদিন ২০ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৫০ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৬৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ৬৭৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ২৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন দুই লাখ ৬১ হাজার ৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৭৪৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৭ হাজার ২৬০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯৫ জন ও মহিলা ৭১ জন। যাদের মধ্যে বাসায় চারজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন।

একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে সাতজন, খুলনা বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেনারী হাফেজ শিক্ষিকাকে ধর্ষণ, গ্রেফতার হলো মাদ্রাসার তত্ত্বাবধায়ক
পরেব্যাটিং ব্যর্থতায় ২৩ রানে হারলো বাংলাদেশ