খাসখবর জাতীয় ডেস্ক➤ এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আম উপহার দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাড়িভাঙা’ আম উপহার পাঠিয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার এ আমগুলো কোরবানির ঈদের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে ইসলমাবাদে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়েছে। শেখ হাসিনার এ উপহার দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে।
খখ/মো মি


