করোনার টিকা কোভিশিল্ড ৯৮ শতাংশ মৃত্যু রুখতে কার্যকর

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি
thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড টিকা ৯৮ শতাংশ মৃত্যু রুখতে পারে ও নতুন করে সংক্রমণ প্রতিরোধে ৯৩ শতাংশ কার্যকরী বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

thai foods

ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত প্রায় ১৫ লাখ ৯৫ হাজার স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কোভিড যোদ্ধার ওপর সমীক্ষা চালিয়েছে আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস (এএফএমএস)। সেই রিপোর্ট উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভবত এটিই কোভিড টিকার কার্যকারিতা নিয়ে সবচেয়ে বড় সমীক্ষা।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, এই সমীক্ষায় যারা অংশ নিয়েছেন তাদের অধিকাংশই স্বাস্থ্যবান পুরুষ। অনেকেরই গুরুতর কোনও অসুখবিসুখ (কোমর্বিডিটি) নেই। বয়স্ক এবং শিশুদের ওপর টিকার কার্যকারিতা সংক্রান্ত কোনও তথ্য নেই ওই রিপোর্টে।

গত জানুয়ারি মাস থেকে ভারতে কোভিড টিকাকরণ চালু হয়েছে। সেই সময় থেকে এখনও পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা কবে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, কে কবে কোভিডে আক্রান্ত হয়েছেন, কত জনের মৃত্যু হয়েছে— সেই সব তথ্যই খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

খখ/মো মি

আগেআগস্টেই নিয়োগ দেয়া হবে সাড়ে ১২ হাজার চিকিৎসক-নার্স
পরেচট্টগ্রামের সেই আলোচিত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি কুলসুমী গ্রেফতার!