করোনায় ১দিনে ২৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫২৭১

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনা ভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা সমানতালে চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ২৫৫ জনে। এর আগে ২৭ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিলো।

thai foods

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৫ হাজার ২৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪৩ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩১ টি, জিন এক্সপার্ট ৫২টি, র্যাপিড অ্যান্টিজেন ৪৬০ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৫৫ হাজার ৯৮২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ২৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৬ লাখ ৬৪ হাজার ৮৭০টি।

গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৯৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ২৮২টি নমুনা।যেখানে শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৩৯ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে তিনজন ও ১০ বছরের নিচে একজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন পাঁচ হাজার ৮৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ২২১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন দুই লাখ ৮৬ হাজার ১০৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন দুই লাখ চার হাজার ২৪৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮১ হাজার ৮৫৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২৩ জন ও মহিলা ১১৬ জন। যাদের মধ্যে বাসায় ১৫ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৪৫ জন, বরিশাল বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ৯ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেচট্টগ্রামের সেই আলোচিত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি কুলসুমী গ্রেফতার!
পরেসিএমএইচে ভর্তি করা হলো আবুল মাল আবদুল মুহিতকে