করোনায় আরও ২৪৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৯৮৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় আজও প্রায় আড়াইশ মানুষের প্রাণহানী ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ হাজার ১৬২ জনে।

thai foods

এর আগে ২৭ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিলো। গতকাল রবিবার করোনায় ২৩১ জনের মৃত্যু হয়েছিল। সে তুলনায় আজ মৃত্যু আরও বেড়েছে।

সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৯৩৭ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৪৬২টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৩২ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৪৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন ও ০ থেকে ১০ বছরের মধ্যে ২ জন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৭ জন ও মহিলা ১০৯ জন। যাদের মধ্যে বাসায় ১৫ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেদেশে ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ড, ১দিনে ২৮৭ জন
পরেটেলিগ্রামে একসঙ্গে ১ হাজার জন ভিডিওকলে যোগ দিতে পারবে