করোনায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রানহানির ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ হাজার ৯০২ জনে। এটিই দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২৭ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিল।

thai foods

বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৭৮৬ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৭ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২১টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৬ হাজার ৫১২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৯৯৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৯৫ হাজার ৬৩৮টি।

গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৫২২ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৯৯৫টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৬৪ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৫ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও ১০ বছরের নিচে একজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪০ জন ও মহিলা ১২৪ জন। যাদের মধ্যে বাসায় ১৯ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন তিন হাজার ৮১৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ২৬৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ১৫ হাজার ৩৩৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৯৭৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৮ হাজার ৩৬৩ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগে১০ আগস্ট পর্যন্ত বাড়লো লকডাউন, প্রজ্ঞাপন জারি
পরে‘ক্রীড়া পুরস্কারের মধ্যদিয়ে শেখ কামালের প্রতি সম্মান দেখানো হয়েছে’-প্রধানমন্ত্রী