‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান’-ওসি আব্দুল্লাহ আল হারুন

রাউজান থানায় করা হলো ‌'বীর মুক্তিযোদ্ধা কর্ণার'
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে চট্টগ্রামের রাউজান থানায় ওসি আব্দুল্লাহ আল হারুনের উদ্যোগে করা হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা কর্ণার’। রাউজান থানার অফিসার ইনচার্জ(ওসি) এর কক্ষে এই ‘বীর মুক্তিযোদ্ধা কর্ণার’ করা হয়।

thai foods

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন।

ওসি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের প্রতি সম্মান জানানো প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাদের সম্মানে আমার এই উদ্যোগ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুনের অফিস কক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব ও মুক্তিযোদ্ধা সাধন পালিতকে মুক্তিযোদ্ধা কর্ণারে বসিয়ে সম্মান জানানো হয়।

মুক্তিযোদ্ধাদ্বয় তাদেরকে সম্মান জানানো এবং
প্রশংসনীয় এই উদ্যোগের জন্য ওসি আবদুল্লাহ আল হারুনকে ধন্যবান জানান।

খখ/মো মি

আগেকরোনায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে ড্যাব চট্টগ্রাম ও জিয়াউর রহমান ফাউন্ডেশন
পরেপরীমণিসহ একাধিক ইস্যুঃ ১৭ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি