প্রায় ৩ সপ্তাহ পর করোনায় মৃত্যু দুইশোর নিচে, মৃত্যু ১৯৭, শনাক্ত ৮৪৬৫

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ প্রায় ৩ সপ্তাহ (১৯ দিন) পর করোনায় মৃত্যু দুইশোর নিচে নেমে আসলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে।

thai foods

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৮১০ জনে। টানা ১৯ দিন পর করোনায় মৃত্যু দুইশোর নিচে নামলো। গত ২৫ জুলাই করোনায় মৃত্যু দুইশোর নিচে ছিল।

শুক্রবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫২২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪১ হাজার ৭৫১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ৬৪১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লাখ ৪২ হাজার ১৯০টি।

গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৭৫১ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ৬৪১টি নমুনা। যেখানে শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৯৭ জনের মধ্যে ১০০ বেশি বয়সী একজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৮ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও এক বছরের নিচে একজন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন দুই হাজার ৪০০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন চার হাজার ৬৮৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৩৯ হাজার ৪৭১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৫৬ হাজার ১৬৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৩ হাজার ৩০৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০৮ জন ও মহিলা ৮৯ জন। যাদের মধ্যে বাসায় ৯ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ১২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগে‘আগামী বছর জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন’-ওবায়দুল কাদের
পরেঢাকায় আসলো চীনের উপহারের আরও ১০ লাখ ডোজ টিকা