চট্টগ্রামে গার্মেন্টস কর্মীদের টিকা কার্যক্রম শুরু

thai foods

খাসখবর চট্টগ্রাম মহানগর ডেস্ক➤ নগরীর পতেঙ্গাস্থ কর্ণফুলী ইপিজেড ও চট্টগ্রাম ইপিজেডের শ্রমিকদের করোনা টিকার কার্যক্রম শুরু হয়েছে।  

thai foods

শনিবার (২৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই টিকা কর্যাক্রম শুরু করা হয়।

বন্দর হাসপাতালের আওতাধীন যেসব শ্রমিক টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের এই টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেপজার মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ।

তিনি গণমাধ্যমকে জানান, শ্রমিকদের টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি নির্দেশনা রয়েছে।

যদিও এখনও নির্দিষ্ট করে কোনো টিকার বরাদ্দ আসেনি। যারা বন্দর হাসপাতালের অধীন টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকার ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, শ্রমিকদের জন্য আলাদা কোনো টিকাদান কার্যক্রম নয়। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকার দানের ব্যবস্থা করা হয়েছে।

খখ/মো মি

আগে৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ- ভারত ফ্লাইট চলাচল
পরেকথাসাহিত্যিক, সাংবাদিক বুলবুল চৌধুরী আর নেই