৭ মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু ৭, শনাক্ত ৬৪৫

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে সাত মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জন প্রাণ হারিয়েছেন। যা গত সাত মাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে দেশে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৬৫৪ জন।

thai foods

শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪৫ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৩০২ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

খখ/মো মি

আগেদেশে প্রয়োগ হলো ৫ কোটি ৩৬ লাখ ডোজ টিকা  
পরে‘বিশ্বে ২০২১ সালে ৪০ শতাংশ, ২০২২ সালের মাঝামাঝিতে ৭০ শতাংশ লোককে ভ্যাকসিন দেয়া হবে’- হু