সেরা সুন্দরীর মুকুট জিতলেন ৮৬ বছরের সালিনা!

thai foods

খাসখবর ভিন্ন খবর ডেস্ক➤ সালিনা স্টেইনফেল্ড, ইজরায়েলি নারী। বয়স ছুঁয়েছে ৮৬ বছরের কোটায়। এই বয়সেও তিনি সুন্দরীর স্বীকৃতি পেলেম।সুন্দরী প্রতিযোগিতায় জিতে নিলেন সেরা সুন্দরীর মুকুট!

thai foods

এটি সাধারণ কোনও সুন্দরী প্রতিযোগিতা নয়। এতে অংশ নেন সব ইহুদি নারীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের ওপর জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা থেকে বেঁচে যাওয়া নারীদের সম্মান জানাতে, প্রতিবছর ইজরায়েলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার নাম ‘মিস হলোকাস্ট সারভাইভার’।

ইজরায়েলে অনুষ্ঠিত হয় এই সুন্দরী প্রতিযোগিতা গতবছর করোনার জন্য তা হয়নি। করোনা কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার হলো। এতে বিজয়ী হয়েছেন রোমানিয়ায় জন্ম নেয়া সালিনা। রোমানিয়ায় সালিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে নাৎসি বাহিনীর আক্রমণের শিকার হন। ১৯৪৮ সালে নাৎসি বাহিনীর ব্যাপক গণহত্যার পরিপ্রেক্ষিতে ইজরায়েলে পাড়ি দেন সালিনা। যদিও তত দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পতন ঘটে গেছে। তখন থেকে ইজরায়েলের বসবাস করছেন তিনি।

এবারের প্রতিযোগিতায় ১০ জন নারী অংশগ্রহণ করেছিলেন। আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারীদের বয়স ৭৯ থেকে ৯০ বছরের মধ্যে। সবাই নাৎসি বাহিনীর ধ্বংসযজ্ঞের শিকার। কারও জন্ম রোমানিয়ায়, কারও সাবেক যুগোস্লাভিয়ায়, কেউ বা বর্তমান ক্রোয়েশিয়ায়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা সবাই ইজরায়েলে থাকতে শুরু করেন। এই বছর জেরুজালেমের একটি জাদুঘরে আয়োজিত হয় এই সুন্দরী প্রতিযোগিতায়। আয়োজিত অনুষ্ঠানে সেজেগুজে ও রঙিন গাউন পরে মঞ্চ মাতিয়েছেন তাঁরা।

খখ/মো মি

আগে‘দূর্গা পূজার সময় যারা দেশে বিভেদ সৃষ্টি করতে চেয়েছে তারা স্বাধীনতার শত্রু’-ড. হাছান মাহমুদ
পরে‘মনে হচ্ছে, পাকিস্তানেই ম্যাচ হচ্ছে’-ম্যাচসেরা ফখর জামান