‘খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করুক এটা আমরাও চাই’- ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী। কারণ তারা তার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে।  

thai foods

সোমবার(২৯ নভেম্বর) ওবায়দুল কাদের নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধন করে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়াকে নিয়ে মায়াকান্না করছে বিএনপি নেতারা। তার স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। তাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়।

তিনি বলেন, আমরা খালেদা জিয়ার মৃত্যু কামনা করি না। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন এটা আমরাও চাই।

খালেদা জিয়া অসুস্থ তিনি হাসপাতালে আছেন, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা এমনও বলেছি প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন।

ওবায়দুল কাদের বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। ভোটারের উপস্থিতি সর্বকালের রেকর্ড ভেঙেছে। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা মাঠে থাকে না।  জনগণ এতে সাড়া দেয় না।

শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার বিষয়টি বেসরকারি বাস মালিকদের মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ছাত্রদের রাস্তায় দেখতে চাই না আমরা। আমরা চাই তারা ঘরে ফিরে যাক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ওমিক্রন নামক ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না। স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে নেওয়া হবে। এই ভ্যারিয়েন্ট অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  অপকর্মকারীরা যাতে সংগঠনে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। সংগঠনের কার্যক্রম নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়ার মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার  শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম,  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

খখ/মো মি

আগেকরোনায় ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ২২৭
পরে‘ওমিক্রনের কারণে বন্ধ হবে না এইচএসসি পরীক্ষা’- শিক্ষামন্ত্রী