‘ওমিক্রনের কারণে বন্ধ হবে না এইচএসসি পরীক্ষা’- শিক্ষামন্ত্রী

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক➤আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ওমিক্রন নামক ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না।

thai foods

সোমবার (২৯ নভেম্বর) নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এছাড়া এর জন্য এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না। স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, অপকর্মকারীরা যাতে সংগঠনে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। সংগঠনের কার্যক্রম নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়ার মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

খখ/মো মি

আগে‘খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করুক এটা আমরাও চাই’- ওবায়দুল কাদের
পরে‘খালেদা জিয়ার জন্য চাইলে যে কোনো দেশ থেকে চিকিৎসক আনতে পারবেন’-পররাষ্ট্রমন্ত্রী