‘খালেদা জিয়ার জন্য চাইলে যে কোনো দেশ থেকে চিকিৎসক আনতে পারবেন’-পররাষ্ট্রমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হবে।

thai foods

সোমবার (২৯ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

এর আগে সেখানে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, খালেদা জিয়া প্রিজনার।
চাইলেই তিনি বিদেশ যেতে পারেন না। তবে তিনি চাইলে যে কোনো দেশ থেকে চিকিৎসক আনতে পারবেন। তার মেডিক্যাল রিপোর্ট বিদেশে পাঠানো হয়েছে।

বৈঠকে বিদেশি কূটনীতিকদের সঙ্গে কোভিড পরিস্থিতি, এলডিসি থেকে উত্তরণ, রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তাদের সঙ্গে আলোচনা হয়।

খখ/মো মি

আগে‘ওমিক্রনের কারণে বন্ধ হবে না এইচএসসি পরীক্ষা’- শিক্ষামন্ত্রী
পরে৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়