চট্টগ্রামে করোনা শনাক্তে ৪০ হাজার ছুঁই ছুঁই, একদিনে ২৯০

চট্টগ্রাম করোনা আক্রান্ত শনাক্ত লাফ
thai foods

খাসখবর মহামারি ডেস্ক : চট্টগ্রামে গত মঙ্গলবার ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৯০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

thai foods

এদিন ২ হাজার ২শ ৫৪ জনের নমুনা পরীক্ষার মোট শনাক্তের হারে নতুন করে এ সংখ্যা যোগ করা হয়। এনিয়ে চট্টগ্রামে করোনায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ৯শ ৯৬ জন।

বুধবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার ২৪ ঘন্টায় আরো ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫৪ জন নগরীর এবং ৩৬ রয়েছে বিভিন্ন উপজেলার।

তবে এদিন করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে কোন মৃত্যুর খবর নেই বলে জানিয়ে সিভিল সার্জন বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৮৬ জন। এর মধ্যে ২৮৩ জন নগরীর ও ১০৩ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৭৬২ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ২৫০ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। তবে এদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

এছাড়া আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জন ও শেভরণে ৩৩২ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

খখ/প্রিন্স

আগেরাউজানে সড়কেই ঝরে গেল ৪ তাজা প্রাণ
পরেযাত্রী তুলছেন নিজেদের ইচ্ছায়-ভাড়া নিচ্ছে সরকারি নির্দেশনায়