করোনায় ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে।

thai foods

বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। গতকাল যেখানে ছিলো ১ দশমিক ৪৫ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৯৬ জন যেখানে গতকাল ছিলো ৩০৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। যারা সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৬ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন।

বিভাগওয়ারী বিশ্লেষনে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন ও চট্টগ্রাম বিভাগে একজন ও রাজশাহী বিভাগে একজন রয়েছেন।

খখ/মো মি  

আগেবুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
পরেভারতে হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত স্ত্রীসহ নিহত