ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত স্ত্রীসহ নিহত

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ ভারতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। বিপিন রাওয়াতের স্ত্রীসহ হেলিকপ্টারে ১৩ জন আরোহী মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার (৮ ডিসেম্বর) এ কথা জানিয়েছে।

thai foods

দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনার এমআই-১৭ হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন। তার স্ত্রী মধুলিকাও তার সঙ্গেই ছিলেন বলে জানা গেছে।

ভারতের সরকারী সূত্রে জানায়, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। হেলিকপ্টারটিতে ছিলেনই ১৪ জন।

খখ/মো মি

আগেকরোনায় ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭
পরে“পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই”- ড.শিরীণ আখতার